ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত
ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর (শুক্রবার) বিকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবাদত আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সঞ্জয় চক্রবর্তী বেনুর সঞ্চলনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডঃ জিয়াউল ইসলাম ফুয়াদ, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রুহুল আমীন প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান সুমন, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, মুক্তিযদ্ধু বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।