মণিরামপুর প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের ১ম বর্ষপূর্তিতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি দলের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ৫ই আগষ্ট গণ- মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা শাখা।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক এর নেতৃত্বে আবু সাঈদ-মুগ্ধোর মতো অগনিত শহীদদের উপর বর্বরতার প্রতিবাদী বিভিন্ন স্লোগানে দিয়ে একটি বৃহৎ গণ- মিছিল প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় সুশৃঙ্খলভাবে প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর ১ম সারির নেতৃবৃন্দের সাথে সাথে বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীদের সাথে সাধারন মানুষকেও গণ- মিছিলে অংশ নিতে দেখা যায়।
পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে ঐতিহাসিক ৫ই আগষ্টের অনুষ্ঠান পর্ব শেষ করে মণিরামপুর উপজেলা জামায়াত।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।