শেখ ফজলুল হক মনি’র জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর যুবলীগের বিভিন্ন কর্মসূচি
শেখ ফজলুল হক মনি’র জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর যুবলীগের বিভিন্ন কর্মসূচি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে আগামীকাল (৪ ডিসেম্বর) আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজশাহী মহানগর যুবলীগ।
রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে আগামী ৪ ডিসেম্বর রোজ রবিবার সন্ধ্যা ৬:০০ টায় রাজশাহী মহানগর শাখার কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু’র নির্দেশে আগামীকাল বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।