
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহে রবিউল আউয়াল শরীফ উপলক্ষে একেএমবি ওমান কেন্দ্রীয় পরিষদের পক্ষ হইতে বিশ্ববাসী ও মুসলিম উম্মাহ কে প্রানঢালা শুভেচ্ছা জানিয়েছেন একেএমবি ওমান প্রবাসী বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহীম – নজরুল – সিফাত পরিষদ ।
আল্লাহর প্রিয় হাবীব, দু’জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্ব কায়েনাতের রহমত স্বরুপ এই ধরনীর বুকে শুভাগমন করেছিলেন ১২ ই রবিউল আউয়াল । এ শুভাগমন উপলক্ষে সারাবিশ্বে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন হবে । তারেই ধারাবাহিতায় প্রতি বৎসরের ন্যায় এ বৎসর আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে আগামী ৯ ই অক্টোবর রবিবার আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবীয়া থেকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী( দঃ) উপলক্ষে আওলাদে রাসূল( দঃ) গাউছে জামান সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মঃজিঃআঃ)’র ছদারতে বিশ্বের প্রথম বৃহত্তম ৫০ তম জশনে জুলুসের র্যালি বের হবে । উক্ত আজিমুশশান নুরানী জুলুছে দলে দলে যোগ দিয়ে মাহবুবে খোদা (দঃ) ‘র রেজামন্দি হাছিল করুন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।