
আগামী ১৪ এপ্রিল রোজা শুরু হতে পারে ধরে নিয়ে এবারের সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন যে সূচি প্রকাশ করেছে, তাতে ১৪ এপ্রিল প্রথম রোজা হলে ঢাকা ও আশপাশের এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৪টা ১৫ মিনিটের মধ্যে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ইফতার করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, “সতর্কতামূলভাবে সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।”
তবে প্রথম রোজা শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।