
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুর রাস্তার মাথায় নজর কাড়ছে দৃ’ষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য। ফেনী পৌরসভার অর্থায়নে তৈরি করা হয়েছে ‘আল্লাহ’ ও ‘মুহাম্ম’দ’ নামের এ ভাস্কর্য।
ফেনী পৌরসভা সূত্র জানায়, মহান আল্লাহ ও হযরত মুহাম্ম’দের (সা.) নামে ১৪ ফুট উচ্চতার একটি ভাস্কর্য তৈরির উদ্যোগ নেয় ফেনী পৌরসভা। এটি তৈরি করতে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে জানায় ওই সূত্র।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ভাস্কর্যের চিত্র। এছাড়াও সরাসরি এটি দেখতে ছুটে আসেন বিপুল দর্শনার্থী। রাতের আলোকসজ্জায় আরও আকর্ষণীয় হয়ে ওঠে ভাষ্কর্যটি।
ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন জানান, পৌর ক’র্তৃপক্ষ শহরের সৌন্দর্য বৃ’দ্ধির জন্য এ ভাস্কর্য তৈরির উদ্যোগ নেয়। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে এমন আরও ভাষ্কর্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।