
করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পরে এবার দিনাজপুরের খানসামায় পবিত্র ঈদুল ফিতরের জামাত ঐতিহাসিক মাদার দরগাহ ঈদগাহ ময়দানে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে ইমামতি করেন পাকেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মাদার দরগাহ সেল্টু শাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব ওসমান গনি।
করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাতীয় ঈদগাহ ময়দান।
ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, গত দুই বছর করোনার প্রকোপের কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিল ঈদের নামাজ। ফলে খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।