
কুমিল্লা জেলা শহরের মোগলটুলীতে অবস্থিত ব্যতিক্রমী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর তাহফিজ মাদরাসার ছাত্র সিয়াম মাত্র ৫ মাসে সম্পূর্ণ কোরআনে কারিম হিফজ সম্পন্ন করার অনন্য গৌরব অর্জন করেছেন। রোববার (১২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ৯ বছর বয়সী এই শিশুর হিফজ সম্পন্ন হয়।
সে জেলার চান্দিনা থানার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে। আন-নূর তাহফিজ মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাহদী হাসান জানান, হিফজ শুরু করার পরই আমরা সিয়ামের মধ্যে ভিন্নরকমের প্রতিভা অনুভব করি। সে মাত্র ৫ মাসে হিফজ সমাপ্ত করেছে-
আলহামদুলিল্লাহ। তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে তার পক্ষে আরো শিগগির হাফেজ হওয়া সম্ভব ছিল। কেন না, শেষ দিকে সে ১৫ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনিয়েছে। ভালো হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। আন-নূর তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবি এমনটিই জানালেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।