বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়সূচি
বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়সূচি

আগামী রোববার সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এসব জামাতের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ওই দিন প্রথম জামাত সকাল ৭টা অনুষ্ঠিত হবে। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান।
দ্বিতীয় জামাত সকাল ৮টা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. আব্দুল হাদী।
তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মোহাম্মদ শহিদ উল্লাহ।
চতুর্থ জামাত সকাল ১০টা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম।
পঞ্চম ও সর্বশেষ জামাত হবে বেলা পৌনে ১১টায়। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. রুহুল আমিন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।