আল্লাহতায়ালা মুসলমানদের জন্য বছরে দুটি আনন্দ ও উৎসবের দিন নির্ধারণ করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর অপরটি ঈদুল আজহা। এ আনন্দঘন মুহূর্ত সবার সঙ্গে ভাগাভাগি করতে রাসূল (সা.) কিছু আমল করতেন। যা উম্মতের জন্য পালনীয়। শরিয়ত যাকে সুন্নাত হিসাবে আখ্যায়িত করেছে-

১। অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকি, হাদিস নং-৬১২৬] ২। মিসওয়াক করা। [তাবয়ীনুল হাকায়েক-১/৫৩৮] ৩। গোসল করা। [ইবনে মাজাহ, হাদিস নং-১৩১৫] ৪। শরিয়তসম্মত সাজসজ্জা করা।

[বুখারি, হাদিস নং-৯৪৮] ৫। সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। [বুখারি, হাদিস নং-৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদিস নং-৭৫৬০] ৬। সুগন্ধি ব্যবহার করা। [মুস্তাদরাকে হাকেম, হাদিস নং-৭৫৬০] ৭। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। [বুখারি, হাদিস নং-৯৫৩]

৮। সকাল সকাল ঈদগাহে যাওয়া। [আবু দাউদ, হাদিস নং-১১৫৭] ৯। ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা। [দারাকুতনী, হাদিস নং-১৬৯৪] ১০।

ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। [বুখারি, হাদিস নং-৯৫৬, আবু দাউদ, হাদিস নং-১১৫৮] ১১। যে রাস্তায় ঈদগাতে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। [বুখারি, হাদিস নং-৯৮৬] ১২। হেঁটে যাওয়া।

[আবু দাউদ, হাদিস নং-১১৪৩] ১৩। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এ তাকবির পড়তে থাকা-‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ) [মুস্তাদরাকে হাকেম, হাদিস নং-১১০৫]