রিপন বিশ্বাস, নড়াইলঃ নড়াইলে ঢাক, ঢোল, কাসর, বাঁশির সুরে নেচে গেয়ে পালিত হচ্ছে দোল উৎসব। আবিরের রঙে পাল্টে গেছে শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল থেকে নড়াইলের সদর উপজেলা উজিরপুর শ্রী শ্রী নিতাই গৌড়া ও লক্ষ্মী জনার্দন বিগ্রহ মন্দির ও কালিয়ায় বড়দিয়া শ্রীশ্রী গৌর সারস্বত গৌড়ীয় মঠ হিন্দু ধর্মাবলম্বীরা আবিরের রঙে রাঙিয়েছেন ভগবানকে।
তারা গানের তালে তালে একে অপরের গায়ে রঙ ছিটিয়ে দিয়ে আনন্দে মেতে ওঠে উজিরপুর নিতাই গৌর সেবাশ্রম, শ্রী রামকৃষ্ণ সেবা আশ্রম,নড়াইল জেলার তিন উপজেলার সকল সার্বজনীন মন্দির চত্বরে।
মঙ্গলবার দুপুরে নড়াইলে শ্রী শ্রী নিতাই গৌড় ও লক্ষ্মী জনার্দন বিগ্রহ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন ভক্তরা উপবাস থেকে পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে ভগবানকে আবির পরিয়ে দেন। এ সময় গোটা মন্দির জুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা।
এই দোল উৎসব সনাতনিদের হলেও তা সার্বজনীন উৎসবে রূপ নেয়।
আবির হলো ভালোবাসার রং, তাই ভগবানের সঙ্গে ভক্তের ভালোবাসাটা ভাগাভাগি করে নিতে এই দোল উৎবে আবির খেলা হয়। এখানে নানা বয়সী মানুষ নেচে গেয়ে উৎসবটা উদযাপন করছেন।
নড়াইলের শ্রীশ্রী গৌর সারস্বত গৌড়ীয় মঠের মঠাচার্য স্বামী ভক্তিস্বরূপ সজ্জন মহারাজ বলেন, দোল পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপ-গোপীদের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন।
তখন থেকেই দোল খেলা শুরু।
ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার আশায় দোল পূর্ণিমায় আবির খেলায় মেতে ওঠেন ভক্তরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।