বাজারে আসছে ওলার নতুন ই-স্কুটার। এই মুহূর্তে ওলা এসআই ইলেকট্রিক স্কুটারটি বাজারে সর্বাধিক জনপ্রিয়। এবার একাধিক ফিচার যুক্ত হচ্ছে নতুন মডেলটিতেও।
এবার নতুন স্কুটার আনার ঘোষণা দিয়েছেন ওলা সিইও ভাবিশ আগরওয়াল।
নতুন স্কুটারটিতে একাধিক রাইডিং মোড যেমন থাকছে, তেমনি স্মার্টফোন কানেক্টিভিটিও দেয়া হচ্ছে। ইকো, নরমাল এবং রাইড এই তিনটি রাইডিং মোড পাওয়া যাবে স্কুটারটিতে। এখনো এই স্কুটারের ফিচার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
তবে মনে করা হচ্ছে, দাম কম রাখার জন্যই হয়তো নতুন ইলেকট্রিক স্কুটারটিতে অপেক্ষাকৃত ছোট ব্যাটারি দেয়া হবে। এক চার্জে ই-স্কুটারটি ১৮০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে বলেই ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে মাত্র ৯৮ হাজার টাকা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।