এ যাবতকালের মধ্যে খুব কাছাকাছি বিশাল আকারের দুটি কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা। এর দূরত্ব মাত্র ৮ কোটি ৯০ লাখ আলোকবর্ষ।

এর অবস্থান এনজিসি ৭৭২৭ নামের ছায়াপথে। এর আগে যেসব কৃষ্ণগহ্বর আবিষ্কৃত হয়েছে তার দূরত্ব ৪৭ কোটি আলোকবর্ষ। ফলে নতুন আবিষ্কার করা কৃষ্ণগহ্বর সবচেয়ে কাছের।

তবে এই দুটি কৃষ্ণগহ্বর বা ব্লাকহোলের মধ্যে দূরত্ব ১৬০০ আলোকবর্ষ। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, এই দুটি কৃষ্ণগহ্বর ক্রমশ বড় হবে এবং একটি আরেকটির কাছাকাছি চলে আসছে। একসময় তারা একটি আরেকটির সঙ্গে মিশে যাবে।

এর মধ্য দিয়ে দুই কৃষ্ণগহ্বর মিলে একটি বিশাল কৃষ্ণগহ্বরে পরিণত হবে। এই আবিষ্কারের ফলে শুধু এটাই প্রমাণ হয়নি যে, এনজিসি ৭৭২৭ ছায়াপথ এই দুটি ছায়াপথের সমন্বয়ে গড়ে উঠেছে। একই সঙ্গে বিষ্ময়কর সব তথ্য দিচ্ছে যে, কিভাবে বিশাল ভরের ব্লাকহোলগুলো একটির সঙ্গে আরেকটি সংযুক্ত হয়।