চলমান বিশ্ব মন্দায় মার্কিন বিমান নির্মাণকারী কোম্পানি বোয়িং চলতি বছর দুই হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। কোম্পানিটির ফিন্যান্স ও হিউম্যান রিসোর্স বিভাগ থেকে এই কর্মীদের ছাঁটাই করা হবে। খবর বিবিসির।
কর্মীদের পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্যই বোয়িং এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সাম্প্রতিক বছরগুলো ৭৩৭ ম্যাক্স মডেলের বিমানের কয়েকটি বড় দুর্ঘটনার কারণে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে বোয়িংকে।
কোম্পানিটি জানিয়েছে, ‘ছাটাইয়ের শিকার হওয়া কর্মীদের তারা সবধরনের সহায়তা করবে এবং পরবর্তী সময়ে তাদের কর্মসংস্থানের চেষ্টাও করা হবে।’
বিপরীতে ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিংয়ে মনোযোগী হওয়া বোয়িং চলতি বছর সংশ্লিষ্ট বিষয়ে আরও ১০ হাজার কর্মী নিয়োগে দেয়ার ঘোষণা দিয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।