
আগামী ৮ নভেম্বর অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে রিয়েলমির বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ জিটি নিও ২, সঙ্গে রিয়েলমি প্যাড ও অন্যান্য তিনটি দুর্দান্ত ডিভাইস উন্মোচন করা হবে।
বুধবার (৩ নভেম্বর) রিয়েলমির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বহু প্রতীক্ষিত ‘ফ্ল্যাগশিপ জিটি নিও ২’ এবং দুটি নতুন স্মার্টফোন নারজো ৫০আই ও রিয়েলমি সি২৫ওয়াই উন্মোচন করবে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।
একই সঙ্গে বাজারে আসবে তাদের আরও দু’টি চমৎকার ডিভাইস- রিয়েলমি প্যাড ও রিয়েলমি ব্যান্ড ২ নিয়ে আসবে। আগামী ৮ নভেম্বর করবে প্রতিষ্ঠানটি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ জিটি নিও ২ ব্যবহারকারীদের দেবে চমৎকার ও দীর্ঘস্থায়ী স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা।
সূর্যোদয়ের রঙ থেকে অনুপ্রাণিত এ ফোনের মনোমুগ্ধকর ডিজাইন ব্যবহারকারীদের নজর কাড়বে। ক্যানালিসের তথ্যমতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।