
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ডিজিটাল অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর আওতায় ২০২৫ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকা ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রোগ্রাম অন ফ্রন্টিয়ার টেকনোলজি পলিসি এক্সপেরিমেন্টেশন অ্যান্ড রেগুলেটরি সেন্ডবক্সেস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বাই ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোভিডের মধ্যে দেশে টেলিহেলথের ৩০০ শতাংশের বেশি বিকাশ ঘটেছে জানিয়ে পলক বলেন, ভিডিও কনফারেন্সিং, টেস্ট রিপোর্ট শেয়ারিং, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেতে এই সময়ে গড়ে উঠেছে ১৩ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক। এর ৯৮ শতাংশই সংযুক্ত হয় মোবাইলে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।