
নতুন বছরের শুরুর দিনেই চীনের বিতর্কিত অঞ্চল জিনজিয়াংয়ে শোরুম খোলার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচিত হয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নিপীড়ন ও গণহত্যার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে চীনের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে। খবর বিবিসির।১ জানুয়ারি টেসলার মালিক বিলিয়নার ইলন মাস্ক জিনজিয়াংয়ের উরুমকি শহরে শোরুম চালু করেন।
তারপরই যুক্তরাষ্ট্রজুড়ে ইলন মাস্ক ও টেসলার সমালোচনা শুরু হয়। পশ্চিমা দেশগুলোতেও টেসলার এমন হঠকারি কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিরুদ্ধে সে দেশের সম্পদ-সমৃদ্ধ পশ্চিমাঞ্চলে উইঘুর মুসলিমদের বাধ্য করে দাসপ্রথা চালু রাখা ও গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে।
টেসলার সিদ্ধান্তের ব্যাপারে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করেছেন। ওই আইনে বলা হয়েছে, সংস্থাগুলোকে প্রমাণ করতে হবে যে জিনজিয়াং থেকে আমদানিকৃত পণ্যগুলো জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি করা হয়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।