
তথ্যপ্রযুক্তি খাতে ম্যাজিকের মতো বদলে যাচ্ছে বাংলাদেশ। সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস-বেসিস বলছে, ১৩ বছরের ব্যবধানে খাতটিতে আড়াই কোটি থেকে আয় বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটিতে।
এমন অভাবনীয় সফলতা সম্ভব হয়েছে কেবল সরকারের ডিজিটাল বাংলাদেশ-২০২১ রূপকল্পের পাশাপাশি এ খাতে তরুণ সমাজের আগ্রহের কারণে। তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে বাংলাদেশ এগিয়েছে অনেক।
সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে গেল ১৩ বছরে দেশে তথ্যপ্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব ঘটেছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন আর কোনো স্বপ্ন নয়, যেন বাস্তবতা। ২০০৮ সালে স্বপ্নযাত্রার শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার মধ্য দিয়ে।
নাগরিক জীবনমান উন্নয়ন সহজেই নাগরিক সেবা নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবস্থাপনা, কর্মপদ্ধতি, শিল্প-বাণিজ্য ও উৎপাদন খাতে শুরু হয় ডিজিটালাইজেশন। অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারাও এগিয়েছে এ ধারায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।