মাগুরার মহম্মদপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) “স্মার্ট ফোনে আসক্তি,পড়াশোনার ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২১ উপলক্ষে উপজেলা সদরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন এই স্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইচ-চেয়ারম্যান ও নারী নেত্রী মোছাঃ বেবি নাজনীন, উপজেলা কৃষি অফিসার জনাব আব্দুস সোবহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মুহাম্মাদ আনোয়ার হোসেন, আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব জিএম শওকত বিপ্লব রেজা বিকো , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।