
নতুন বছরে নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে ৪০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে শাওমি। যার মধ্যে রয়েছে শাওমির রেডমি নোট ১০এস এবং শাওমি ১১ লাইট ফাইভজি এনই ডিভাইসটি। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘অর্জন আর মাইলফলকে আমাদের জন্য ২০২১ ছিল অসাধারণ বছর।
কৃতজ্ঞতা প্রকাশ ও নতুন বছর উদযাপনে শাওমি বাংলাদেশ ফ্যানদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে।’ আকর্ষণীয় ও নান্দনিক ডিজাইনের শাওমি ১১ লাইট ফাইভজি এনই স্মার্টফোনটি ওজনে খুবই হালকা এবং ধরতে আরামদায়ক।
ফাইভজি গতির সম্পূর্ণ সুবিধা পেতে ডিভাইসটিতে থাকা শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর পূর্ণ গতির যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ফোনটিতে রয়েছে দুর্দান্ত ৬.৫৫ ইঞ্চির এফএইচডি প্লাস অ্যামোলেড ডটডিসপ্লে।
৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার শাওমি ১১ লাইট ফাইভজি এনই ব্যবহারকারীদের বিশেষ মুহূর্তগুলো অনায়াসে ধরে রাখতে দেয়। বর্তমানে মূল্যছাড়ে শাওমি ১১ লাইট ফাইভজি স্মার্টফোনের ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা (আগে দাম ছিল ৩৯,৯৯৯ টাকা), ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪০,৯৯৯ টাকা (আগে ছিল ৪২,৯৯৯ টাকা) এবং ৮+২৫৬ জিবির দাম ৪৩,৯৯৯ টাকা (আগে ছিল ৪৫,৯৯৯ টাকা)।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।