মণিরামপুরে হৃদযন্ত্র সমস্যা জনিত অসুস্থতার পর সুস্থতা কামনায় আহ্বান
মণিরামপুরে হৃদযন্ত্র সমস্যা জনিত অসুস্থতার পর সুস্থতা কামনায় আহ্বান
মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড তাহেরপুর বাসীর উদ্যোগে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ মফিজুর রহমান মফিজের শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন মফিজুর রহমানের আশু রোগমুক্তি কামনা করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের তত্বাবধানে ছিলেন তাহেরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, আর বিশেষ দোয়া পরিচালনা করেন ক্যাডেট স্কিম কওমী মাদ্রাসা ও মসজিদের ইমাম মোঃ কবির ইসলাম, যেখানে মোঃ মফিজুর রহমান ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
উল্লেখযোগ্য, মফিজুর রহমান কয়েক দিন আগে হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। খবর পেয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও. রশীদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র এমপি প্রার্থী এম. ইকবাল হোসেন, জামায়াতে ইসলামী প্রার্থী এড. গাজী এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।
সাময়িক সুস্থতার পর বাসভবনে বিশ্রামরত অবস্থায় রবিবার সকালে আবারো অসুস্থতা দেখা দেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মফিজুর রহমান ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।