
প্রথমার্ধ জুড়ে কেবল আক্রমণই করে গেল ইন্টার মিলান; কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারল না তারা। আর পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তাদের তেমন কোনো সুযোগই দিল রিয়াল মাদ্রিদ।
দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপ সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধের অনেকটা সময় একজন কম নিয়ে খেলা ইন্টারকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।
টনি ক্রুস দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। আসরে এই নিয়ে টানা চার ও মোট পাঁচ জয় পেল রিয়াল। ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো তারা। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ইন্টার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।