
গত গ্রীষ্মে ফুটবলবিশ্বকে চমকে দিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেও পুরনো ছন্দ খুঁজে পাচ্ছিলেন না লিওনেল মেসি। পায়ের জাদু দেখাতে সময় লাগছিল আর্জেন্টিনার এই সুপারস্টারের।
অবশেষে গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির হয়ে গোলের খাতা খোলেন মেসি। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৭৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে তিনি দৃষ্টিনন্দন গোলটি করেছিলেন।
মেসির সেই গোলটিই এবার পেল সেরার মর্যাদা। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের গ্রুপ পর্বের সেরা গোল বাছাই করতে ১৩ ডিসেম্বর দশটি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক উয়েফা। আজ ১৭ ডিসেম্বর ছিল ভোট দেওয়ার শেষ দিন।
ভোট গণনা শেষে উয়েফা আজ জানিয়েছে, মেসির সেই গোলটি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের গ্রুপ পর্বের সেরা। সেরা গোল নির্বাচনে ১০ লাখ ভোট পড়েছে। যেখানে সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পেয়ে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে মেসির গোলটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।