
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি-তে পর্তুগালের চ্যাম্পিয়ন দল এফসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচটিতে ৫২ মিনিটের সময় থিয়াগো আলকানতারা ও ৭০ মিনিটের সময় মোহাম্মদ সালাহ গোল করেন।
এর মাধ্যমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নিজেদের প্রথম পাঁচটি ম্যাচের সবগুলোতে জয় পাওয়ার নতুন কীর্তি গড়েছে রেডরা। এই ম্যাচের আগেই লিভারপুলের নক আউটের টিকেট নিশ্চিত হয়ে যায়।
ফলে পোর্তোর বিপক্ষে গতকাল রাতে বেশ কয়কেজন খেলোয়াড়কে খেলাননি কোচ ইয়ুর্গেন ক্লপ। কিন্তু তাতে কি! লিভারপুলের জয় তুলে নিতে কোন সমস্যা হয়নি। এই পাঁচ ম্যাচে লিভারপুল গোল করেছে ১৫টি।
পাঁচ ম্যাচ শেষে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এখন পর্যন্ত মোট ছয়টি গোল করেছেন মোহাম্মদ সালাহ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।