নেট বোলার হিসেবে শুরু করা হারিস রউফ বর্তমান সময়ে পাকিস্তানের অন্যতম সেরা বোলার। গত কয়েক বছরে দারুণ উন্নতি করে পাকিস্তানের তিন ফরম্যাটেই জায়গা পাকা করেছেন।
সম্প্রতি পাকিস্তানের জিও নিউজ শো ‘হাসনা মানা হে’-তে নিজের খাদ্য তালিকা প্রকাশ করে চমকে দিলেন। বলা হচ্ছে, পেসার হারিস রউফের কথা। ওজন বাড়াতে প্রতিদিন দুই ডজন ডিম খান তিনি।
এই প্রসঙ্গে রউফের ভাষ্য, ‘আমি দিনে ২৪টি ডিম খাই। আকিব জাভেদ আমাকে এই ডায়েট প্ল্যানটা দিয়েছিলেন, ৮টা ডিম সকালে, ৮টা ডিম দুপুরে, ৮টা রাতে।’ যখন আমি ক্রিকেট একাডেমিতে গিয়েছি, তখন রুমটাতে ডিমের স্তুপ দেখেছিলাম।
আমার মনে হচ্ছিল, আমি বোধ হয় পোলট্রি ফার্মে চলে এসেছি!’ ক্যারিয়ারের শুরুতে তার ওজন প্রয়োজনের তুলনায় অনেকটাই কম ছিল। সে কারণেই এই পরিকল্পনা মেনে চলতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘আমার ওজন তখন ছিল ৭২ কেজি।
আকিব ভাই আমাকে বললেন, উচ্চতা অনুসারে আমার ওজন ৮২-৮৩ কেজি হওয়া প্রয়োজন। এখন আমার ওজন ৮২ কেজি।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।