বর্ণিল এক ক্যারিয়ার চলে এসেছে শেষের খুব কাছে। ক্যারিয়ারজুড়ে নানা কীর্তির জন্ম দিয়েছেন শহিদ আফ্রিদি। আগেই জানিয়ে রেখেছিলেন এবারের পিএসএল দিয়েই বিদায় বলবেন তিনি।

এবার ঠিক হয়ে গেল তার দলও। মুলতানস সুলতান থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিয়েছেন তিনি। দলটিতে নাম লিখিয়েই আফ্রিদি জানালেন, শেষটাও রাঙাতে চান ট্রফি দিয়েই। সপ্তম আসরের দামামা বেজে গেছে।

ড্রাফটের আগেই দল গোছানো শুরু করেছে দলগুলো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ জানুয়ারি মাঠে গড়াবে পিএসএলের নতুন আসর। তার অনেক আগেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দল গোছানো শুরু করে দিয়েছে।

আফ্রিদিকে তো ভিড়িয়েছেই দলে, আফ্রিদির সঙ্গে মুলতান থেকে কোয়েটায় যোগ দিয়েছেন জেমস ভিন্সও। দু’জন ছাড়াও দলে ভিড়িয়েছে ইফতিখার আহমেদ ও ইংলিশ ক্রিকেটার জেমস ভিন্সকে।