
অস্ট্রেলিয়ার বিপক্ষে আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ দিয়ে আজ (৪ নভেম্বর) শেষ হবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হতাশার যাত্রা। মাহমুদউল্লাহর দল বিশ্বকাপে খুব বড় কিছু করে ফেলবে, এমন প্রত্যাশা ছিল না। কিন্তু দলটির কাছে ন্যূনতম যে আশা ছিল, সেটাও যে মেটাতে পারেনি তারা।
এই ব্যাপারে বেশ কিছুদন ধরেই খেলোয়াড়দের চেয়ে বোর্ডের দিকেই আঙুল তুলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, বোর্ডের এসব সমালোচনা দলের ওপর চাপ তৈরি করেছে এবং খেলোয়াড়েরাও চাপ নিয়েছে। ক্রিকেটাররা কিন্তু দুঃসময়ে ক্রিকেট বোর্ডের দিকেই তাকিয়ে থাকে।
ক্রিকেট বোর্ডের আরও বেশি ধৈর্যশীল হওয়া উচিত ছিল। কোনো খেলোয়াড় ভালো না খেললে টুর্নামেন্টের পর তো তাকে বাদ দেওয়ার সুযোগ আছেই! যতক্ষণ দলটা টুর্নামেন্টে আছে, ততক্ষণ কথা না বলাই উচিত। কারণ, ক্রিকেট বোর্ডই এই দলটাকে বিশ্বকাপে পাঠিয়েছে। কেউ খারাপ খেললেও তো তাকে আর বদলানোর সুযোগ নেই।
কাজেই আপনাকে ধৈর্য ধরতেই হবে। আর যদি আপনার সেই ধৈর্য না থাকে, তাহলে আপনার আরও আগেই চিন্তা করা উচিত ছিল এটা আপনার সেরা দল কি না। কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড যখন একমত হবে এটাই তাদের সেরা দল, তখন কিন্তু সেই দলের কাছ থেকে কিছু পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।