ক্লাব ফুটবলের মাঝ মৌসুমে হাই প্রোফাইল কাউকে পাচ্ছে না ব্রাজিল। তাই এখনই স্থায়ী কোচ নিয়োগের পথে হাটতে চাইছে না সিবিএফ। আগামী জুন মাসে ব্রাজিল জাতীয় দলের স্থায়ী কোচের নাম ঘোষণা করবে তারা।
তবে তার পূর্বে আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে ব্রাজিল। সেই কোচ হচ্ছেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো কোচ র্যামন মেনেজেস।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খন্ডকালীন কোচ হিসেবে র্যামন মেনেজেসকে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্যই কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন স্বদেশি এই কোচ। ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি বলেন, ‘র্যামন মেনেজেস বিশেষ অভিবাদন প্রাপ্য।
সে অনেক সম্ভাবনাময় একজন কোচ। আমরা জাতীয় দলে নতুন এবং সাহসী ধারণার অনেক লোক চাই। সে আমাদের অনূর্ধ্ব-২০ দলকে আমাদের সমস্ত বৈশিষ্ঠ নিয়ে আধুনিক পদ্ধতিতে খেলতে সাহায্য করেছে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।