বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ২১ বছর বয়সী এনজো ফার্নান্দেজ। সম্প্রতি ‘থার্টি ফার্স্টের’ পার্টি করতে নিজ দেশে পাড়ি দিয়ে শাস্তির মুখে পড়েছেন ২১ বছর বয়সী পর্তুগালের ক্লাব বেনফিকার এই তারকা।
বিশ্বকাপ বিরতির পর ৩০ ডিসেম্বর লিগে ব্রাগার মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ার বেনফিকার প্রথম ম্যাচের একাদশেও ছিলেন এনজো। কিন্তু ম্যাচ শেষে থার্টি ফার্স্টের পার্টি করার জন্য হুট করে আবারও আর্জেন্টিনায় চলে যান এনজো।
এর জন্যই তাকে শাস্তি পেতে হয়েছে। বেনফিকার কোচ রজার শ্মিট বলেছেন, এনজো যা করেছেন তা ঠিক করেননি। এনজোর আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি ছিল না।
সে দুটি ট্রেনিং সেশন মিস করেছে। এটা মেনে নেয়া যায় না। এনজো ফার্নান্দেজ যা করেছে, তা ঠিক নয়। এ কারণেই আজ সে এ ম্যাচে নেই। এখন তার সবকিছু পরিষ্কার।
আমার বলতে ভালো লাগছে যে আগামীকাল (আজ) সে আমাদের সঙ্গে অনুশীলন করবে। সে এমন একজন খেলোয়াড়, শিরোপা জয়ের জন্য যাকে আমাদের খুব দরকার’।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।