ক্রোয়েশিয়ার সামনে জয়ের বিকল্প ছিল না। কিন্তু শঙ্কা জাগে পয়েন্ট হারানোর, বিশ্বকাপে সরাসরি জায়গা না পাওয়ার। শেষ দিকে তাদের যেন একরকম গোল উপহার দিল রাশিয়া! শঙ্কার কালো মেঘ সরিয়ে কাতারের টিকেট পেল গত বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে রোববার নিজেদের মাঠে ‘এইচ’ গ্রুপে শেষ রাউন্ডে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতেছে ক্রোয়াটরা। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে ২০২২ কাতার বিশ্বকাপের টিকেট।

১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।