
বাংলাদেশ ক্রিকেট যেন নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে! এই বেহাল দশা থেকে বের হতে পারছে না দেশের ক্রিকেট বোর্ড।
এদিকে দলের এমন অবস্থার জন্য কোচ রাসেল ডমিঙ্গোকে কাঠগড়ায় তুলেছেন সিংহভাগ মানুষ। এদিকে, দেশের এক জাতীয় দৈনিকের বিশেষ প্রতিবেদন থেকে জানা গেছে, দ্রুততার সঙ্গেই এই দক্ষিণ আফ্রিকান কোচকে চাকরিচ্যুত করার প্রক্রিয়ায় চলে গেছে বিসিবি।
সেটি ডমিঙ্গোকে বরখাস্তের চিঠি থেকে জানা গেছে, ডমিঙ্গোকে বিদায় করার চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ নভেম্বরই নিয়েছে বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠির বিষয়, ‘নোটিশ অব টার্মিনেশন অব এমপ্লয়মেন্ট’। যাতে লেখা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ২০১৯ সালের ১৬ আগস্ট থেকে কার্যকর আপনার চাকরির চুক্তি এবং পরবর্তী যোগাযোগের ভিত্তিতেই আমরা আপনাকে লিখছি। আপনার অবগতির জন্য জানিয়ে রাখতে চাই, চুক্তির ১৮.১ ধারা অনুসারে কোনো কারণ দেখানো ছাড়াই বিসিবি আপনাকে চাকরিচ্যুত করার অধিকার রাখে।
চুক্তির সেই ধারাবলে বিসিবির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আপনাকে তাত্ক্ষণিকভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। এটিও জেনে রাখুন, এ ক্ষেত্রে চুক্তি অনুযায়ী সমস্ত সুযোগ-সুবিধা আপনি পাবেন। এর মধ্যে রয়েছে তিন মাসের বেতনও। আপনার জন্য আমাদের শুভ কামনা থাকছে। সেই সঙ্গে ভবিষ্যতের সকল কর্মক্ষেত্রে আপনার সাফল্যও কামনা করছি আমরা।’ নিজাম উদ্দিনের স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খানকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।