
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল নিজ ঘরের মাঠ এনফিল্ডে সাউদাম্পটনের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচটিতে জোড়া গোল করেছেন দিয়েগো জোতা।
২ ও ৩২ মিনিটের সময় গোল দুটি করেন তিনি। অপরদিকে ৩৭ মিনিটের সময় থিয়াগো আলকানতারা ও ৫২ মিনিটে ভার্জিল ভন ডাইক বল জালে জড়ান। এর মাধ্যমে ১৪ মাস পর প্রথম গোলের দেখা পেয়েছেন ইউরোপ সেরা এ ডিফেন্ডার। বর্তমানে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।
১৩ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে রেডরা। এদিকে ৩২ মিনিটের সময় মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন জোতা।
এই গোলে অ্যাসিস্ট করার মাধ্যমে এখন পর্যন্ত এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি গোলে সরাসরি যুক্ত হয়েছেন সালাহ। যা প্রিমিয়ার লিগের যে কোন খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।