
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। ফিল্ডিং করবে বাংলাদেশ।
শনিবার (৪ ডিসেম্বর) চলতি বছরের শেষ টেস্টে জয়ের জন্যই মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ১ ঘণ্টা। আমার কাছে মনে হয় আমরা যদি উপর দিকে ভাল একটা শুরু করে দিতে পারি আমাদের সবার জন্য সহজ হবে।
আপনি জানেন আমাদের শক্তি হল ব্যাটিং। ব্যাটিংয়ে দুই থেকে আড়াই দিন পাঁচ-ছয় সেশন যদি ব্যাটিং করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা খেলায় ফিরতে পারবো। অবশ্যই আমি আশাবাদী, কেউই তো ম্যাচ হারার জন্য মাঠে নামে না, আমরা অবশ্যই জেতার জন্য নামবো।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।