বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।
বিপিএল চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল সিলেটকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজ সিলেট-রংপুরের ম্যাচে যারা জিতবে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার সঙ্গে ফাইনাল খেলবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।