
নাভানা স্পোটিং ক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
আলিমুন খান,মনিরামপুর(যশোর) প্রতিনিধি : অরাজনৈতিক সমাজসেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল বুধবার রাতে এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মহোদর এর যশোর লাল দীঘিরপাড় বাসভবনে গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত নাভানা স্পোটিং ক্লাবের সভাপতি ইমন আহামেদ হায়দার নাভানা স্পোটিং ক্লাবের কার্যক্রম তুলে ধরে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলিমুন খান, কোষাধ্যক্ষ রায়হান হোসেন,ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম, সিনিয়র সদস্য ইকবাল হোসেন,শাহিন গাজী,জুয়েল হোসেন,রকিবুল ইসলাম,হাফিজুর রহমান প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।