
অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেছে অ্যাথলেটিকো বিলবাও। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদে দ্বিতীয় সেমিফাইনালে গোলরক্ষক ওনাই সিমোনের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় গেল আসরের চ্যাম্পিয়নরা। এরপর ইয়েরে আলভারেস দলকে সমতায় ফেরান। নিকো উইলিয়াসের করা গোলে জয় নিশ্চিত করে অ্যাথলেটিকো বিলবাও।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মাদ্রিদ। কর্নার কিকে ফেলিক্সের দুর্বল হেড পোস্টে লেগে গোলরক্ষকের পিঠ ছুঁয়ে জাল খুঁজে নেয়। ৭৭তম মিনিটে লোপেস দুর্দান্ত এক হেডে বিলবাওকে সমতায় ফেরান।
এর তিন মিনিট পরই জয়সূচক গোলটি করেন উইলিয়ামস। শিরোপা ধরে রাখার মিশনে আগামী রবিবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বিলবাও। এর আগে বুধবার প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে রিয়াল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।