ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে রোমাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের দুই মিনিটেই ইন্টারকে এগিয়ে নেন এডিন জিকো।
বাঁ দিক থেকে ইভান পেরিসিকের দারুন ক্রস বক্সের ভেতরে বুলেট গতির শটে বল জালে জড়ান এই বসনিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে চোখ ধাঁধানো গোলে ইন্টারকে দ্বিতীয় গোল এনে দেন আলেক্সিস সানচেজ।
দারমাইনের কাছ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা সামনে এগিয়ে ডান পায়ের মাপা শটে বাম দিকে পোস্টে লক্ষ্যভেদ করেন এই চিলির ফরোয়ার্ড। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি রোমা। সেমিফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হবে এসি মিলান ও লাজিওর মধ্যেকার জয়ী দল।
কলমকথা/সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।