এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সিরিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (১ ফেব্রুয়রি) রাতে বাছাইপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে সিরিয়ার মাঠে ০-২ গোলে জিতেছে দক্ষিণ কোরিয়া।

আরব আমিরাতের রশিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৫৩ম মিনিটে প্রথম গোলটিকে করে কোরিয়াকে এগিয়ে দেন কিম জিন সু। এরপর ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুন চুং হুন।

২০০২ আসরের সেমিফাইনালিস্টরা এ নিয়ে টানা দশমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল। এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি বিশ্বকাপে খেলবে। তৃতীয় হওয়া দুই দল নিজেদের মধ্যে খেলার পর বিজয়ী দল আরেকটি প্লে-অফে লড়বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে।