প্রকাশিত হয়েছে ২০২৩ আইপিএল নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের ৬ খেলোয়াড়। গত ৩০ নভেম্বর নাম নিবন্ধনের শেষ সময় ছিল।
নিলামের জন্য নিবন্ধন করেছেন ৯৯১ জন খেলোয়াড়। এর মধ্যে ৭১৪ জন ভারতীয় এবং ২৭৭ জন বিদেশি। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, আফিফ হোসেন, লিটন দাশ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ আইপিএলে নাম দিয়েছেন বলে জানা গেছে।
এছাড়া মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস রিটেইন করায় তার অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়ে আছে। তাছাড়া আফগানিস্তান ১৪, অস্ট্রেলিয়া ৫৭, ইংল্যান্ড ৩১, আয়ারর্যান্ড ৮, নামিবিয়া ৫, নেদারল্যান্ডস ৭, নিউ জিল্যান্ড ২৭, স্কটল্যান্ড ২, দক্ষিণ আফ্রিকা ৫২, শ্রীলঙ্কা ২৩, সংযুক্ত আরব আমিরাত ৬, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ ও জিম্বাবুয়ের ৬ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর ভারতের কোচি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৩ আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির নিলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।