
পবিত্র মাহে রমজানের মধ্যে একটি দিন লাইলাতুল কদর। রমজানের শেষ দশদিনের যেকোনা বিজোর রাত্রিকে হাজার মাসের চেয়েও উত্তম মনে করেন মুসলমানরা। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কুরআন শরীফ। এই সময় তাই স্রষ্ঠার ইবাদত-বন্দেগীতে কাটান তারা।
বিশেষ এই রাতে ইবাদতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে সবাই যাতে শবে কদরের পবিত্রতা অর্জন করতে পারেন সে চেষ্টা করতে বলেন সাকিব।
তিনি লিখেছেন, ‘রাসুল (সা.), আমাদের রমজানের শেষ দশ রাতে লাইলাতুল কদরের রাতটি খুঁজতে বলেছেন। আসুন আমরা এই দশটি রাত সবার জন্য মঙ্গল কামনা করে ইবাদতে কাটাই। যাতে করে শবে কদরের পবিত্রতা আমাদের কাছে পৌঁছে যায় এবং আমরা সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহ লাভ করি।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।