
ওমানের ম্যাচের মতো শেষ ম্যাচও বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। সুপার টুয়েলভে উঠতে জয়ে বিকল্প নেই বাংলাদেশের। সেই সমীকরণকে সামনে রেখে ওমানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের একাদশ নিয়েই আজও মাঠে নেমেছে দল। বিকাল ৪টায় ওমানের আল আমেরাতে শুরু হয়েছে ম্যাচটি।
টস জিতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বড় সংগ্রহের আশায় এমন সিদ্ধান্ত। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের সুবিচার করলেন না গত ম্যাচের দুর্দান্ত পারফরমার নাঈম শেখ। প্রথম ওভারেই রানের খাতা না খুলে আউট হয়ে গেলেন নাঈম। প্রথম বলটিতেই আউট হতে পারতেন।
কিন্তু বল গ্লাভসবন্দি করতে পারেননি পাপুয়া নিউগিনির উইকেটরক্ষক। পরের ডেলিভারিতেই নাঈমকে সাজঘরে ফেরিয়েছেন পেসার মরিয়া। ডিপ স্কয়ার লেগে বাউয়ের হাতে ক্যাচ তুলে দেন নাঈম। খেলার এই পর্যায়ে এক ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩ রান। নাঈম আউটের পর লিটনকে সঙ্গী হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।