
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল শুক্রবার (১৮ মার্চ) ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জয়ের এই ম্যাচে সাকিব-মিরাজের পাশাপাশি নজর কেড়েছেন ইয়াসির আলি রাব্বি।
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তার সংগ্রহ ছিল ০ ও ১ রান। তবু তাকে অকার্যকর ভেবে ছুড়ে ফেলেনি বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট।
যার সুফল পাওয়া গেলো দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতেই। যেখানে বাংলাদেশকে ৩১৪ রানের বড় সংগ্রহ এনে দেয়ার অন্যতম কারিগর ২৬ বছর বয়সী এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৪৪ বলে ৫০ রানের ঝকঝকে এক ইনিংস।
তাই তো ঐতিহাসিক জয়ের পর পুরস্কার বিতরণী ম্যাচসেরা সাকিব আল হাসান বলেন, ইয়াসির খুব ভালো ব্যাটিং করেছে। ওর সঙ্গে আমার জুটিটা ভালো ছিল। ইয়াসিরকে কৃতিত্ব দিতেই হয়। কারণ সে তার ক্যারিয়ারের মাত্র চতুর্থ ম্যাচ খেলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে। এটা তার জন্য সহজ ছিল না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।