
টি-টোয়েন্টিতে টানা সাত ম্যাচ হেরে দিশেহারা বাংলাদেশ দলের এখন একটি জয় চাই ঘুরে দাঁড়াতে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। আজ সোমবার (২২ নভেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা নিয়ম রক্ষার হলেও বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এডানোর ম্যাচ।
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদুল্লাহ। গত দুই ম্যাচ একই একাদশ নিয়ে খেললেও শেষ ম্যাচে এসেছে তিন পরিবর্তন।
একাদশে জায়গা হয়েছে নাসুম আহমেদ, শামিম পাটোয়ারি ও শহিদুল ইসলামের। ওপেনার সাইফ হাসানকে রাখা হয়নি শেষ ম্যাচের একাদশে। এছাড়া মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে বিশ্রাম দেয়া হয়েছে চোটের কারণে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।