শক্তিশালী ভারত কোনোকিছুই যেন ভয় ধরাতে পারেনি ইংল্যান্ড ওপেনারদের মনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। তাতে কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড।

অ্যাডিলেড ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে ইংলিশদের ১৬৯ রানের চ্যালেঞ্জ দিয়েছিল ভারত। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে সে ম্যাচ জিতেছে জস বাটলারের দল।