টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি এবং দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকেল সাড়ে ৫টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেয় টাইগাররা। দলের সঙ্গে আছেন ১৭ ক্রিকেটার।

১৭ সদস্যের এই স্কোয়াডে আছেন সৌম্য সরকার ও লেগ স্পিনার রিশাদ হোসেন।দুবাইতে ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। ২৫ এবং ২৭ সেপ্টেম্বর স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।