ফুটবলের জাদুকর লিওনেল মেসি
ফুটবলের জাদুকর লিওনেল মেসি

কাতার বিশ্বকাপ ফাইনালে অনন্য রেকর্ড গড়তে আজ রাতে মাঠে নামছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। সবচেয়ে বেশি সময় ধরে খেলার রেকর্ডটি গড়তে যাচ্ছেন তিনি। খবর ফিফার।
এ পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড রয়েছে ইতালিয়ান ফুটবলার পাওলো মালদিনির। তিনি ২ হাজার ২১৭ মিনিট খেলেছেন। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।
মেসি খেলেছেন ২ হাজার ১৯৪ মিনিট। অর্থাৎ পাওলো মালদিনিকে অতিক্রম করতে আরও ২৪ মিনিট খেলতে হবে মেসিকে। আর আজ রাতেই ফ্রান্সের বিপক্ষে কাপ জেতার লড়াইয়ের মাধ্যমে সেই রেকর্ড করতে যাচ্ছেন মেসি।
লিওনেল মেসি এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ খেলেছেন। তবে একবারও কাপ নিতে পারেননি ৩৫ বছর বয়সি এ ফুটবলার। এবার কাতারের বিশ্বকাপে সর্বোচ্চ ৫ গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এগিয়ে আছেন মেসি। সেই সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে ভালো খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতার লড়াইয়েও এগিয়ে আছেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।