চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। তবে দ্বিতীয় লেগে নিজেদের ফেভারিট ভাবছেন পিএসজির সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। পরিপ্রেক্ষিতে তাকে কড়া জবাব দিলেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান।
গত ১৫ ফেব্রুয়ারি প্যারিসে আতিথ্য নেয় বায়ার্ন। ম্যাচের শুরু থেকে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে ৫৩ মিনিটে হোঁচট খায় স্বাগতিকরা। কিংসলে কোম্যান গোল করে এগিয়ে দেন অতিথিদের। শেষপর্যন্ত তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। প্রতিপক্ষের জালে দুইবার বল জড়িয়েছিলেন তিনি। কিন্তু অফসাইডের কারণে সেসব বাতিল হয়ে যায়।
ফিরতি লেগের ম্যাচ গড়াতে এখনো সপ্তাহ তিনেক বাকি।
এর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। ম্যাচ শেষেই এমবাপ্পে ঘোষণা দেন, জিততে ও কোয়ালিফাই করতে বাভারিয়ায় সফর করবে তারা। এমনকি তিনি দাবি করেন, আসন্ন খেলায় তার দলই ফেভারিট।
এমবাপ্পের দাবির কড়া জবাব দিয়েছেন নাগেলসম্যান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক গোলের সুবিধা থাকা সত্ত্বেও আক্রমণাত্মক ফুটবলই খেলবে তার দল।
সাংবাদিকদের বায়ার্ন কোচ বলেন, এমবাপ্পে বলেছে-তাদের পায়ে বল থাকলে আক্রমণাত্মক ফুটবল খেলবে। অতপর জয় ছিনিয়ে নেবে তারা। এখান থেকে বিজয়ীর বেশে ঘরে ফিরবে পিএসজি। আসল কথা হলো পাল্টা জবাবটাও হবে একইরকম। আমরাও ছেড়ে কথা বলব না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।