লুসাইল আইকনিক স্টেডিয়ামের ফাইনালে শুরুতেই চমক আর্জেন্টিনার। টুর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবল খেলা ফ্রান্সকে ৩৮ মিনিটের মাথায়ই ২ গোল দিয়ে ফেলেছে লিওনেল মেসির দল।
তাতে ৩৬ বছরের শিরোপাখরা কাটানোর দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে দলটি।
ব্যবধান দ্বিগুণ করার গোলটা করে তাই আবেগ আর ধরে রাখতে পারেননি ডি মারিয়া। ফ্রান্সের জালে বল জড়িয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন এ তারকা।
৩৮তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পান হুলিয়ান আলভারেজের পাস থেকে ডি বক্সের ভেতরে বল পান আনহেল ডি মারিয়া। চমৎকার শটে ফ্রান্সের গোলকিপার উগো লরিসকে পরাস্ত করেন ডি মারিয়া।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।