নতুন চুক্তি ঘোষণার উপলক্ষ পরে হ্যাটট্রিক করে আরও রঙিন করেছেন কিলিয়ান এমবাপ্পে। পার্ক দে প্রিন্সে ‘২০২৫’ লেখা জার্সি হাতে বহুল চর্চিত নতুন চুক্তির জানান দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে।
শনিবার (২১ মে) এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে মেসের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিয়ে শিরোপা উৎসব করেছে পিএসজি। গোল পেয়েছেন নেইমার এবং ক্লাবের হয়ে বিদায়ী ম্যাচে মাঠে নামা আনহেল ডি মারিয়াও।
পিএসজির কাছে বাঁচা-মরার ম্যাচে হেরে অবনমিত হয়েছে মেস। মেসের বিপক্ষে লিগ আঁ’তে মৌসুমের শেষ ম্যাচটি পিএসজির জন্য অনেক কারণেই বিশেষ ছিল।
দীর্ঘ নাটকের পর এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা, আনহেল ডি মারিয়ার বিদায়, কোচ মরিসিও পচেত্তিনো ও ক্রীড়া পরিচালক লিওনার্দোরও খুব সম্ভবত শেষ ম্যাচ, এছাড়া শিরোপা উৎসবের উপলক্ষ তো ছিলই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।