
উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে পা দিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে শেষ ষোলোর ফিরতি লেগে তুরস্কে স্বাগতিক গালাতাসারাইকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা।
ন্যু ক্যাম্পে প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামীতায় জয় বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। পুরো ম্যাচে ৬৭ ভাগ বলের দখল ছিল বার্সেলোনার।
প্রতিপক্ষের পোস্টে ১৯ শটের চারটি রাখে লক্ষ্যে। ৩৩ ভাগ বলের দখল নিয়ে নয় শটের তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় গালাতাসারাই। লা লিগায় আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে খেলবে বার্সেলোনা। ক্লাসিকোর আগে এমন জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে কাতালান দলটির।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।